গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি বাইক
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জেলা পুলিশের এই সফল অভিযানে চোর চক্রের বড় একটি নেটওয়ার্কের সন্ধান মিলেছে।
মোংলায় মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
বাগেরহাটের মোংলায় ১৩ বছরের এক কিশোরীকে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সুমন শিকদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পাঁচ দিন পর অভিযুক্ত সুমনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। এ ঘটনায় নির্যাতিতা কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মুন্সীগঞ্জের শিলমন্দিতে ডিবি পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকেলে সদর থানার শিলমন্দি এলাকার ডায়াবেটিক হাসপাতালের পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
রাঙামাটিতে আইসিটি মামলায় সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী আটক
তথ্যপ্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। জাতীয়তাবাদী ছাত্রদলের এক কেন্দ্রীয় নেত্রীর দায়ের করা মামলায় আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মুন্সীগঞ্জে কিশোরীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেফতার
মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলার প্রধান আসামি আব্দুল্লাহ আল ইসমামকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ দায়েরের মাত্র ১০ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ জাল রুপিসহ গ্রেফতার ২, জব্দ সরঞ্জাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল রুপি ও জাল মুদ্রা তৈরির সরঞ্জামসহ দুই জালিয়াতকে গ্রেফতার করেছে র্যাব-৫। শনিবার রাতে শহরের বালুবাগান এলাকার একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের জাল নোট রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।